PM Awas Yojana Online Apply 2026 সব প্রশ্নের উত্তর পাবেন এখানে!

User Avatar

By sayantan

Published on:

PM Awas Yojana Online Apply 2026 সব প্রশ্নের উত্তর পাবেন এখানে!

PM Awas Yojana Online Apply 2026 | মোবাইলে প্রধানমন্ত্রী আবাস যোজনা ফর্ম ফিলাপ নিয়ম

২০২৬ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা PM Awas Yojana Online Apply 2026 (PMAY)-র মাধ্যমে নতুন ঘর পাওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গ (West Bengal) বা দেশের যেকোনো প্রান্তের বাসিন্দা হন এবং ১.২০ লাখ টাকার সরকারি অনুদানে পাকা বাড়ি তৈরি করতে চান, তবে অনলাইন বা মোবাইলের মাধ্যমেই আবেদন করতে পারবেন।

আজকের এই প্রতিবেদনে PMAY Online Application 2026, ভেরিফিকেশন নিয়ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।


PM Awas Yojana 2026 Overview

বিবরণতথ্য
প্রকল্পের নামপ্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)
আবেদনের মাধ্যমঅনলাইন ও মোবাইল অ্যাপ (Self Survey)
আর্থিক সাহায্য১,২০,০০০ টাকা পর্যন্ত (৩টি কিস্তিতে)
রাজ্যপশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্য
অফিসিয়াল পোর্টালpmayg.nic.in

আবাস যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents)

আবেদন করার আগে নিচের প্রয়োজনীয় নথিগুলো হাতের কাছে রাখুন:

  • আবেদনকারীর আধার কার্ড (Aadhaar Card)
  • সক্রিয় মোবাইল নম্বর (আধার লিঙ্ক থাকা ভালো)
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC Code (পাসবুকের ফটোকপি)
  • মনরেগা ১২ সংখ্যার জব কার্ড (Job Card Number)
  • পাসপোর্ট সাইজ ছবি

PM Awas Yojana Online Apply 2026: আবেদন করার সহজ নিয়ম

মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আবেদনের প্রধান ধাপগুলো নিচে দেওয়া হলো:

১. অফিসিয়াল পোর্টালে ভিজিট করুন

প্রথমেই PMAY Official Portal (pmayg.nic.in)-এ যান অথবা গুগল প্লে স্টোর থেকে Awaas App ডাউনলোড করুন।

২. Citizen Registration / Self Survey

পোর্টালে গিয়ে আপনার আধার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। মোবাইলে আসা OTP দিয়ে যাচাই করুন।

৩. ব্যক্তিগত ও ব্যাঙ্ক তথ্য প্রদান

আবেদনকারীর নাম, ঠিকানা, পরিবারের সদস্য সংখ্যা এবং টাকা পাওয়ার জন্য সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে পূরণ করুন।

৪. ডকুমেন্টস আপলোড

আপনার আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক এবং জব কার্ডের স্ক্যান কপি বা ছবি আপলোড করুন।

৫. ফর্ম সাবমিট

সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিয়ে Submit বাটনে ক্লিক করুন এবং প্রাপ্ত Acknowledgement Receipt বা অ্যাপ্লিকেশন নম্বরটি সংরক্ষণ করুন।


PMAY Physical Survey & Verification Process (ভেরিফিকেশন নিয়ম)

আবেদন করার পর সরকারি প্রতিনিধিরা বা সার্ভে টিম আপনার বাড়ি সরেজমিনে পরিদর্শন করতে আসবে:

  1. মাঠপর্যায়ের পরীক্ষা (Physical Survey): আধিকারিকরা এসে দেখবেন আপনার আগে থেকে কোনো পাকা বাড়ি আছে কি না।
  2. জিও ট্যাগিং (Geo-Tagging): বর্তমান মাটির বাড়ি বা কাঁচা ঘরের ছবি মোবাইল অ্যাপে তোলা হবে।
  3. চুড়ান্ত তালিকা প্রকাশ: ভেরিফিকেশনে সফল হলে PMAY Beneficiary List 2026-এ আপনার নাম যুক্ত হবে এবং কিস্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

FAQ: সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

১. মোবাইলে কি আবাস যোজনার আবেদন করা সম্ভব?

উত্তর: হ্যাঁ, অফিশিয়াল মোবাইল অ্যাপ এবং অনলাইন পোর্টালের মাধ্যমে মোবাইলেই Self Survey সম্পন্ন করা যায়।

২. কত দিনের মধ্যে সরকারি অফিসার ভেরিফিকেশনে আসেন?

উত্তর: আবেদন জমাদানের ১৫ থেকে ৩০ দিনের মধ্যে স্থানীয় ব্লগ বা পঞ্চায়েত থেকে সমীক্ষক দল ভেরিফিকেশনে আসে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

 

WhatsApp

তুমি কি ফ্রী তে PDF নিতে চাও ?

Powered by Webpresshub.net