West Bengal Geography Question Answers PDF

User Avatar

By sayantan

Published on:

West Bengal Geography Question Answers PDF

আজকে তোমাদের জন্য যে পোস্টটি নিয়ে হাজির হয়েছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে – পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF(West Bengal Geography Question Answers PDF) তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, যেমন – WBCS, PSC, Rail, SSC, Banking, Primary TET বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা, তাদের জন্য এই বিষয়টি অনেকটাই সাহায্য করবে। কারণ পরীক্ষায় প্রায়ই পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত নানা প্রশ্ন এসে থাকে।

ভূগোল এমন একটি বিষয় যা শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং আমাদের চারপাশের প্রকৃতি, নদী, পাহাড়, সমভূমি, জলবায়ু, খনিজ সম্পদ, কৃষি ব্যবস্থা, শিল্প ক্ষেত্র, জেলার বিশেষ বৈশিষ্ট্য – সবকিছুর সঙ্গেই জড়িত। পশ্চিমবঙ্গ একটি বৈচিত্র্যময় রাজ্য। এখানকার উত্তরাঞ্চলে দার্জিলিং-এর পাহাড়, দক্ষিণে সুন্দরবনের বনাঞ্চল, পশ্চিমে পাহাড়ি মালভূমি আর পূর্বে সমভূমি—এই বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন।

এই পোস্টের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছু প্রশ্ন হয়তো তোমাদের আগেই জানা আছে, কিন্তু আবারও রিভিশন করলে সেগুলি আরও মজবুতভাবে মনে থাকবে। আবার কিছু প্রশ্ন এমনও থাকবে যা হয়তো অনেকেরই অজানা। তাই একদিকে যেমন পুরনো জানা তথ্যগুলোকে ঝালাই করা যাবে, অন্যদিকে নতুন তথ্য জেনে তোমাদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে।

আমরা চেষ্টা করেছি এই প্রশ্নগুলোকে সহজ ও সংক্ষিপ্ত আকারে সাজাতে, যাতে তোমরা পড়তে পড়তে বিরক্ত না হও। পাশাপাশি প্রতিটি প্রশ্ন-উত্তরের মাধ্যমেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী হয়ে উঠবে। মনে রেখো, ছোট ছোট প্রশ্নই পরীক্ষার হলে বড় কাজে আসে।

তাই তোমরা যারা পশ্চিমবঙ্গের ভূগোল West Bengal Geography Question Answers PDF বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে চাইছো, তারা অবশ্যই নিচের দেওয়া প্রশ্ন-উত্তরগুলো মনোযোগ সহকারে পড়ো। আর যারা নিজেদের প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে নিতে চাও, তারা এই PDF ডাউনলোড করে সঠিকভাবে রিভিশন করো।

সুতরাং আজকের পোস্টটি তোমাদের পড়াশোনার পথে একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠতে চলেছে।
তাহলে দেরি না করে এখনই প্রশ্ন-উত্তর গুলি পড়ে নাও এবং পরীক্ষার জন্য নিজেকে আরও প্রস্তুত করে তোলো।


পশ্চিমবঙ্গের কোথায় প্রথম চা চাষের সূচনা হয় ?
Ans : জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চল (1870-75 খ্রীঃ)
পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় চা চাষ করা হয় ?
Ans : দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার তরাই ও ডুয়ার্স অঞ্চল
পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে ?
Ans : দুর্গাপুর এবং কুলটি-বার্ণপুর
পশ্চিমবঙ্গের কোথায় সংকর ইস্পাত উৎপাদনের কারখানা আছে ?
Ans : দুর্গাপুর (অ্যালয় স্টিল প্লান্ট)
ইন্ডিয়ান আয়রন এন্ড ষ্টীল কোম্পানি (IISCO) কোথায় অবস্থিত ?
Ans : বর্ধমান জেলার কুলটি-বার্ণপুর
পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি তাদের প্রয়োজনীয় লোহা কোন স্থান থেকে পেয়ে থাকে ?
Ans : ঝাড়খণ্ডের গয়া ও নোয়ামুন্ডি এবং উড়িষ্যার গুরুমহিষানি, বাদামপাহাড় ও বোলানি খনি থেকে
পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি তাদের প্রয়োজনীয় কয়লা কোন স্থান থেকে সংগ্রহ করে ?
Ans : রানীগঞ্জ, অন্ডাল,দিশেরগড় ইত্যাদি কয়লা খনি থেকে
পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি তাদের প্রয়োজনীয় চুনাপাথর কোন স্থান থেকে সংগ্রহ করে ?
Ans : উড়িষ্যার বীরমিত্রপুর থেকে
পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি তাদের প্রয়োজনীয় ম্যাঙ্গানিজ কোন স্থান থেকে সংগ্রহ করে ?
Ans :- উড়িষ্যার গাংপুর থেকে
পশ্চিমবঙ্গের কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রূঢ় বলা হয় ?
Ans : দুর্গাপুর
পশ্চিমবঙ্গের দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : দামোদর নদের তীরে
ভারতের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল ?
Ans : পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ায়, 1859 খ্রিস্টাব্দে
কোন শিল্পাঞ্চলে পাট শিল্পের একদেশীভবন ঘটেছে ?
Ans : হুগলি শিল্পাঞ্চল
পশ্চিমবঙ্গের কয়েকটি পাট শিল্প কেন্দ্রের নাম লেখ ?
Ans : রিষড়া, আগরপাড়া, বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শ্রীরামপুর, হালিশহর, নৈহাটি, উলুবেরিয়া, বালি, বজবজ, শ্যামনগর, জগদ্দল, কামারহাটি, বিড়লাপুর
পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলি পাটকল আছে ?
Ans : ৫৯টি
ভারতের কোথায় এবং কবে প্রথম কাপড় কল বা কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয়েছিল ?
Ans : পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে, 1818 খ্রিস্টাব্দে
পশ্চিমবঙ্গের কয়েকটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম লেখ ?
Ans : ঘুষুড়ি, সোদপুর, শ্রীরামপুর, বেলঘড়িয়া, শ্যামনগর, পানিহাটি, ফুলেশ্বর, মৌরিগ্রাম, রিষড়া, উলুবেড়িয়া, কোন্নগর, কল্যাণী ইত্যাদি
পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি ?
Ans : পাট শিল্প
কোন নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে ?
Ans : হুগলি নদীর তীরে
পশ্চিমবঙ্গের পাটকল গুলিতে কোন কোন পাটজাত দ্রব্য তৈরি হয় ?
Ans : চট, থলে, দড়ি, কার্পেট ইত্যাদি
কাঁচা পাটের উৎপাদন বৃদ্ধির জন্য কোন কোন সংস্থা গঠন করা হয়েছে
Ans : ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারাল কর্পোরেশন এবং জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া
পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কটি কাপড় কল আছে ?
Ans : 34 টি
পশ্চিমবঙ্গের কোথায় অ্যাপারেল এন্ড গার্মেন্টস পার্ক তৈরি করা হয়েছে ?
Ans : হাওড়া জেলার উলুবেড়িয়ায়
ভারতের কোথায় প্রথম চা বাগিচা গড়ে উঠেছিল ?
Ans : দার্জিলিংয়-এ
পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলি চা বাগিচা আছে ?
Ans : প্রায় 307টি
পশ্চিমবঙ্গের কোন বন্দর দিয়ে সবথেকে বেশি চা রপ্তানি করা হয় ?
Ans : কলকাতা বন্দর
পশ্চিমবঙ্গের কোথায় চা বোর্ড (Tea Board) গঠন করা হয়েছে ?
Ans : কলকাতা
পশ্চিমবঙ্গের কোথায় কোথায় চা নিলাম কেন্দ্র আছে ?
Ans : কলকাতা ও শিলিগুড়ি
পশ্চিমবঙ্গের কোথায় চা পার্ক করে উঠেছে ?
Ans : শিলিগুড়ি
পশ্চিমবঙ্গে কত ধরনের চা চাষ করা হয় ও কি কি ?
Ans : চার ধরনের, যথা-কালো চা, সবুজ চা, সাদা চা ও উলং চা
কালো চায়ের অপর নাম কি ?
Ans : অর্থোডক্স টি
পশ্চিমবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলে কোন পদ্ধতিতে কালো চা ও সবুজ চা উৎপাদন করা হয় ?
Ans : CTC পদ্ধতিতে
পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র আছে ?
Ans : চুঁচুড়া
পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় পাট চাষ করা হয় না ?
Ans : দার্জিলিং, পুরুলিয়া, কলকাতা
কোন ফসলকে সোনালী পানীয় বলা হয় ?
Ans : চা
পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগিচা অঞ্চলের নাম কি ?
Ans : ডুয়ার্স অঞ্চল
পশ্চিমবঙ্গের কয়েকটি চা শিল্প কেন্দ্রের নাম লেখ
Ans : হ্যাপিভ্যালি, মকাইবাড়ি, তাকদা, লপচু ইত্যাদি
ফল উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থান অধিকার করেছে ?
Ans : সপ্তম
ফুল উৎপাদনে পশ্চিমবঙ্গ বর্তমানে ভারতে কততম স্থান অধিকার করেছে ?
Ans : তৃতীয়
সবজি উৎপাদনে পশ্চিমবঙ্গ বর্তমানে কততম স্থান অধিকার করেছে ?
Ans : প্রথম
পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে দেখাশোনা করে কোন সংস্থা
Ans : পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন
ভারতের মোট শিল্পজাত দ্রব্যের কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপাদিত হয় ?
Ans : প্রায় 20 শতাংশ
পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি ?
Ans : কয়লা
পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কয়লা পাওয়া যায় ?
Ans : রানীগঞ্জ, বরাকর, ডিশেরগড়, মেজিয়া, দার্জিলিং ইত্যাদি
কোন স্থানের কয়লার ব্রিকেট তৈরি হয় ?
Ans : দার্জিলিংয়ের কয়লা
পশ্চিমবঙ্গের কোথায় ফায়ার ক্লে পাওয়া যায় ?
Ans : রানীগঞ্জ
পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় চিনামাটি পাওয়া যায় ?
Ans : বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গের কোথায় ডলোমাইট পাওয়া যায় ?
Ans : বক্সা-জয়ন্তী অঞ্চলে
পশ্চিমবঙ্গের কোন জেলায় ফসফেট শিলা পাওয়া যায় ?
Ans : পুরুলিয়া জেলা
পশ্চিমবঙ্গের কোন জেলায় টাংস্টেন বা উলফ্রাম পাওয়া যায় ?
Ans : বাঁকুড়া জেলা
মাইথন বাঁধ কোন নদীতে অবস্থিত ?
Ans : বরাকর নদীতে
পাঞ্চেত বাঁধ কোন নদীতে অবস্থিত ?
Ans : দামোদর নদ(পুরুলিয়া)
ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীতে অবস্থিত ?
Ans : ময়ূরাক্ষী নদী
ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত ?
Ans : গঙ্গা
দুর্গাপুর ব্যারেজ কোন নদীতে অবস্থিত ?
Ans : দামোদর নদ
কংসাবতী ব্যারেজ কোন জেলায় অবস্থিত ?
Ans : পশ্চিম মেদিনীপুর (কংসাবতী নদীর উপর)
মুকুটমণিপুর ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত ?
Ans : কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে
মুকুটমণিপুর ব্যারেজ কোন জেলায় অবস্থিত ?
Ans : বাঁকুড়া
রন্ধিয়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত ?
Ans : পূর্ব বর্ধমান
এশিয়ার বৃহত্তম পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?
Ans : পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে
কোন কোম্পানির সহযোগিতায় দুর্গাপুর ইস্পাত কারখানা গড়ে উঠেছে ?
Ans : ব্রিটিশ কোম্পানি ইস্কনের সহযোগিতায়
পশ্চিমবঙ্গের একটি তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম লেখ ?
Ans : সল্টলেকের সেক্টর ফাইভ
পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরের নাম কি ?
Ans : কলকাতা
পশ্চিমবঙ্গের দুটি বন্দরের নাম লেখ
Ans : কলকাতা ও হলদিয়া
কলকাতা বন্দর কোন নদীতে অবস্থিত ?
Ans : হুগলি নদী
হলদিয়া বন্দর কোথায় অবস্থিত ?
Ans : পূর্ব মেদিনীপুর জেলায় হুগলি ও হলদি নদীর সংযোগস্থলে
রাম্মাম জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত ?
Ans : দার্জিলিং
পশ্চিমবঙ্গের একটি সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম লেখ
Ans : জামুরিয়া (পশ্চিম বর্ধমান)
ভারত তথা পশ্চিমবঙ্গের কোথায় প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল ?
Ans : দার্জিলিং জেলার সিদ্রাপং এ
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans : বাঁকুড়া জেলার দুর্লভপুরে
ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত ?
Ans : মুর্শিদাবাদ জেলার ফারাক্কায়
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans : পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা
বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans : বীরভূম জেলার সিউড়িতে
ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans : হুগলি জেলার ব্যান্ডেলে
সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans : পুরুলিয়া জেলার সাঁওতালডিহিতে
সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans : মুর্শিদাবাদ জেলার মনিগ্রামে
রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans : পুরুলিয়া জেলার রঘুনাথপুরে
টিটাগর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans : উত্তর 24 পরগনার টিটাগরে
বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans : দক্ষিণ 24 পরগনা বজবজে
পশ্চিমবঙ্গের দুটি গ্যাস ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ ?
Ans : হলদিয়া জিটি, মাইথন জিটি, কসবা পিক লোড পাওয়ার জেনারেটিং স্টেশন
পশ্চিমবঙ্গের কোন স্থান মৃৎশিল্পের জন্য বিখ্যাত ?
Ans : নদীয়ার কৃষ্ণনগর, বাঁকুড়ার বিষ্ণুপুর ও সোনামুখী
পশ্চিমবঙ্গের কয়েকটি তাঁত শিল্প কেন্দ্রের নাম লেখ
Ans : শান্তিপুর, ধনেখালি, ফুলিয়া
পশ্চিমবঙ্গের কোন স্থান ছুরি ও কাঁচি তৈরীর জন্য বিখ্যাত ?
Ans : পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগর
পশ্চিমবঙ্গের কোন জেলা মাদুর ও শোলা শিল্পের জন্য বিখ্যাত ?
Ans : পূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ?
Ans : সম্মিলিতভাবে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা
পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে ?
Ans : পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গের কোথায় প্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল ?
Ans : বর্ধমান জেলার কুলটি-বার্ণপুর(1918 খ্রিস্টাব্দে)
পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগিচার নাম কি ?
Ans : সামসিং
পশ্চিমবঙ্গের কোন স্থান বালুচরী শাড়ির জন্য বিখ্যাত ?
Ans : বাঁকুড়া জেলার বিষ্ণুপুর
পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলার নাম কি ?
Ans : কলকাতা
পশ্চিমবঙ্গের কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত রেলপথ স্থাপিত হয় ?
Ans : হাওড়া থেকে হুগলী
কোন জেলা স্বাধীণতা লাভের সময় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না ?
Ans : কোচবিহার
জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : তিস্তা ও করলা
পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans : কলকাতা
কত নম্বর জাতীয় সড়ক কলকাতা ও বনগাঁর মধ্যে সংযোগ রক্ষা করেছে ?
Ans : NH-35.
কত নম্বর জাতীয় সড়ক কলকাতা ও শিলিগুড়ির মধ্যে সংযোগ রক্ষা করেছে ?
Ans : NH-34.
কোন নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে বিভক্ত করেছে ?
Ans : ভাগীরথী নদী
পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে রেল ওয়াগন নির্মাণের কারখানা আছে ?
Ans : লিলুয়া, কাঁচরাপাড়া, টিটাগড় ও দমদম
কোচবিহার কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় ?
Ans : 1950 খ্রীঃ
জলঢাকা নদী পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?
Ans : দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার
সুবর্ণরেখা নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে ?
Ans : ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি
সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য কত ?
Ans : প্রায় 470 কিমি
সুবর্ণরেখা নদীর দুটি উপনদীর নাম লেখ
Ans : খরকাই ও‌ কাঞ্চি

57 578976 downloadable pdf button png hd image download pdf removebg preview

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

 

WhatsApp

তুমি কি ফ্রী তে PDF নিতে চাও ?

Powered by Webpresshub.net