Rose Valley money Refunds in Bengla রোজভ্যালির টাকা ফেরত দিচ্ছে সরকার দেখে নিন আপনি কবে পাবেন
রোজ ভ্যালিতে যাদের টাকা ডুবে গেছে তাদের টাকা ফেরত দিচ্ছে সরকার, সেই টাকার পরিমান প্রায় দাঁড়াবে ৫১৫ কোটি টাকা মত ।
Rose Valley money Refunds in Bengla কি ভাবে পাবেন
হ্যাঁ বন্ধুরা আবারো ফেরানো হছে টাকা অনেক দিন পর রোজ ভ্যালি কেলেঙ্কারিতে যে টাকা হারানো মানুষদের জন্য এল স্বস্তির খবর। সুত্র মারফত খবর আদালতের দ্বারা গঠিত যে কমিটি তৈরি হয়েছিল, কেন্দ্র সরকার তাদের হাতে তুলে দিয়েছে এই ৫১৫ কোটি টাকা।
রোজ ভ্যালি কোম্পানিতে বিনিয়োগ করে যে সকল গরিব মানুষেরা প্রতারিত হয়েছিলেন। তাদের কাছে যাবে এই টাকা এবং এই কমিটি সেই সব মানুষদের টাকা ফেরত দেবে, যারা এই কমিটির দায়িত্বে আছেন ।প্রাক্তন বিচারপতি দিলীপকুমার শেঠ এবং অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তার হাতে এই টাকার ডিমান্ড ড্রাফট তুলে দেন। ইডি-র ডিরেক্টর রাহুল নবীন-ও সেখানে উপস্থিত ছিলেন।
কেন্দ্র সরকার আরও জানিয়েছে যে ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে মোট ২৯৮৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা জব্দ করেছিল ইডি এবার সেই টাকা আমানতকারীদের ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে।
আগে প্রায় ৩২ হাজারের মতো মানুষকে তাদের প্রাপ্প টাকা ফিরেয়ে দিয়েছিল এবং এখনও পর্যন্ত প্রায় ৩১ লক্ষের বেশি অভিযোগ জমা পড়েছে । আগেও কমিটির হাতে ২২ কোটি টাকা দেওয়া হয়েছিল সেই টাকায় প্রায় ৩২ হাজার মানুষ উপকৃত হয়েছেন। আর এখনও এই টাকা নেওয়ার জন্য প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ অপেক্ষা করছেন।
রোজ ভ্যালি কোম্পানির অনেক জমি, বাড়ি, গাড়ি ও অন্যান্য সম্পত্তি ইডি জব্দ করেছে। এই সব সম্পত্তির বাজারদর এখন দুই হাজার কোটি টাকারও বেশি। এই সম্পত্তি বিক্রি করেও টাকা তুলে আনা হবে এবং আরও মানুষকে টাকা ফেরত দেওয়া হবে।
এই পদক্ষেপে অনেক সাধারণ মানুষ আশা ফিরে পাচ্ছেন। অনেকেই তাদের সঞ্চিত টাকা হারিয়ে ভেঙে পড়েছিলেন। এখন ধাপে ধাপে টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন।
সরকার বলছে, যে যতটুকু টাকা হারিয়েছেন, যাচাই-বাছাই করে সবাইকে ফেরত দেওয়ার চেষ্টা হবে।






