Class 10 Science (Biology) important question answer 2025

User Avatar

By sayantan

Updated on:

Class 10 Science (Biology) important question answer 2025

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়

  1. সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে কী বোঝো?
  2. স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন?
  3. ন্যাস্টিক ও ট্যাকটিক চলন এর পার্থক্য লেখো।
  4. অক্সিন হরমোনের ভূমিকা লেখো।
  5. কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহার লেখো।
  6. উদ্ভিদ ও প্রাণী হরমোনের তিনটি পার্থক্য লেখো।
  7. অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো।
  8. থাইরয়েড গ্রন্থির অবস্থান ও ক্ষরিত তিনটি হরমোনের নাম ও গুরুত্ব লেখো।
  9. সন্তরনের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো।
  10. মানুষের গমনে হাতের ভূমিকা লেখো।
  11. মানুষের কাছের বস্তুর দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো।
  12. উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে?
  13. চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাটা হয় কেন?
  14. একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও।
  15. প্রেসবায়োপিয়া কেন হয়?
  16. ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি?
  17. মাছের গমনে পটকার ভূমিকা কি?
  18. ট্রপিক চলন এর দুটি পার্থক্য লেখো।
  19. ফটোট্রপিক চলন বলতে কী বোঝো
  20. উদ্ভিদ হরমোন কে রাসায়নিক দূত বলে কেন?
  21. শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন?
  22. কৃষিকার্যে জিব্বেরেলিন হরমোন এর ব্যবহারিক প্রয়োগ লেখো।
  23. উদ্ভিদ অঙ্গজ জনন এ ব্যবহৃত হয় দুটি কৃত্রিম হরমোনের নাম লেখো।

জীবনের প্রবহমানতা

  1. মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।
  2. হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো।
  3. কুশিং সিনড্রোম কি?
  4. গ্লুকাগন কে ইনসুলিন এর বিপরীত হরমোন বলে কেন?
  5. জরুরী কালীন হরমোন কাকে বলে এবং কেন?
  6. স্নায়ুতন্ত্রের গঠন মূলক ও কার্য মুলক উপাদানের নাম লেখ।
  7. উপযোজন কাকে বলে?
  8. দ্বিপদ গমন বলতে কী বোঝো?
  9. পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কি?
  10. সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও।
  11. জিব্বেরেলিন ও সাইটোকাইনিন হরমোন এর দুটি গঠনগত পার্থক্য লেখো।
  12. ফিডব্যাক পদ্ধতি বলতে কী বোঝো?
  13. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য লেখো।
  14. মায়োপিয়া রোগের কেন হয়? এর প্রতিকার উপাই কি?
  15. অ্যাকসন ও ডেনড্রন এর দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো।

জনন এবং জনুক্রম

  1. জনন কাকে বলে? জননের সংজ্ঞা দাও।
  2. জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো।
  3. উদ্ভিদ অঙ্গজ জনন পদ্ধতি গুলো কি কি?
  4. জনুক্রম কাকে বলে কিভাবে জনুক্রম সম্পন্ন হয়?
  5. ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
  6. আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ বর্ণনা করো।
  7. পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর পার্থক্য লেখো।
  8. সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ব্যাখ্যা করো।
  9. বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি?
  10. বৃদ্ধির দশা গুলো কি কি আলোচনা করো। মানব বিকাশের বিভিন্ন দশা গুলো কি কি?

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ

  1. সংজ্ঞা লেখো :– ক্রোমোজোমীয় মিউটেশন, মেন্ডেলের প্রথম সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, টেস্ট ক্রস, সংকরায়ন, ব্যাকক্রস, সহপ্রকটতা, প্রকরণ ইমাসকুলেশন।
  2. থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি?
  3. হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন?
  4. পুরুষদের হেটেরোগ্যামিটিক লিঙ্গ বলে কেন?
  5. জিন ও অ্যালিলের মধ্য প্রভেদ কি?
  6. বর্ণান্ধতার কারণ কি?
  7. হিমোফিলিয়া কেন হয়?
  8. মেন্ডেল কে জিন তত্ত্বের জনক বলে কেন?
  9. স্ত্রী লোকদের হোমোেগ্যামেটিক ফিমেল বলে কেন?
  10. বংশগতিতে প্রকট গুণ বলতে কী বোঝো? উদাহরণ দাও।
  11. “বেটে মটর গাছগুলো সব সময় খাঁটি” উক্তিটির তাৎপর্য কি?
  12. একটি TT জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে Tt জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অপত্রজনিতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা কর
  13. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জুনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে?
  14. মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YyRr থেকে সকল সম্ভাব্য গ্যামেট গুলি কি কি হতে পারে?

অভিব্যক্তি ও অভিযোজন

  1. সংজ্ঞা লেখো :– অর্জিত গুণের বংশানুসরণ, জীব বিবর্তন, সমসংস্থ অঙ্গ, নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ, জীবন্ত জীবাশ্ম, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, জরায়ুজ অঙ্কুরোদগম, অভিসারী বিবর্তন, আন্তপ্রজাতির সংগ্রাম, যোগ্যতমের বিবর্তন, বায়োজেনেটিক সূত্র।
  2. নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কি?
  3. মানুষের কক্সেসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন?
  4. কোয়াসারভেট এর উৎপত্তি কিভাবে হয়েছিল?
  5. মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কি পরিবর্তন দেখা যায়?
  6. সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো।
  7. জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো।
  8. আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযোজন এর উদাহরণ দাও।
  9. সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো।
  10. ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্নকাণ্ড সৃষ্টি হবার কারণ কি?
  11. ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ কর।
  12. মাছের দেহে পটকার ভূমিকা কি?
  13. পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কি?
  14. ল্যামার্কের সূত্র কি? কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল?
  15. উটের শারীরবৃত্তীও অভিযোজন উল্লেখ কর এবং উটের RBC র বৈশিষ্ট্য লেখো।
  16. শিম্পাঞ্জিরা খাবার খাওয়ার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো।
  17. ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।
  18. অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা এবং অভিসারী ও অপসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখো।
  19. শিম্পাঞ্জিদের বাসা তৈরি ও খাদ্য সন্ধানের কৌশল বর্ণনা করো।
  20. উটের মরু অভিযোজনগুলির সংক্ষেপে আলোচনা করো।
  21. আচরণ কাকে বলে প্রাণীর আচরণ কিভাবে অভিযোজন এ সাহায্য করে?
  22. অভিব্যক্তি স্বপক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটি আলোচনা করো।
  23. জিরাফের গলা লম্বা হওয়া সম্পর্কে ল্যামার্কের অঙ্গের অবব্যবহারের মতবাদ।
  24. মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজন গুলি ব্যাখ্যা করো।
  25. জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো।
  26. অভিব্যক্তির সাথে অভিযোজন এর সম্পর্ক কি? অভিযোজনের উদ্দেশ্য কি?
  27. খেঁচড় অভিযোজন এ পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
  28. ক্যাকটাসের অভিযোজন এর পর্নোকাণ্ড ও পত্রকন্টক এর ভূমিকা কি?
  29. লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল, ক্যাকটাস জাতিয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা কর।অঙ্গসংস্থান গত অভিযোজন কাকে বলে?
  30. জৈব অভিব্যক্তি কি? এর প্রমাণ দাও। জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো?

পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ

  1. মানুষের উপর শব্দ দূষণ ও মাটি দূষণের ফলাফল আলোচনা করো।
  2. ইন সিটু সংরক্ষণের গুরুত্ব কি? অ্যাজমার কারণ কি?
  3. জাতীয় উদ্যান অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের দুটি করে বৈশিষ্ট্য লেখো।
  4. সুন্দরবনের পরিবেশগত সমস্যা গুলো আলোচনা করো।
  5. জীব বৈচিত্র হ্রাসের কারণগুলো কি? জীব বৈচিত্র ধ্বংসের কুফল গুলি বর্ণনা করো।
  6. বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে? ভারতের যেকোনো দুটি হটস্পট এর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
  7. সংজ্ঞা লেখো :– অ্যামোনিফিকেশন, গ্রীন হাউজ প্রভাব, অ্যাসিড বৃষ্টি, জীব বিবর্ধন, জাতীয় উদ্যান রেড ডাটা বুক, নাইট্রোজেন স্থিতিকরন বলতে কী বোঝো, অভয়ারণ্য জাতীয় বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চল।
  8. জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলা হয় কেন?
  9. সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন?
  10. ইনসিটু সংরক্ষণ ও এক্সসিটু সংরক্ষণের পার্থক্য কি?
  11. চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য লেখো?
  12. অম্ল বৃষ্টির ফলে পরিবেশের কি ক্ষতি হয়?
  13. জনবিস্ফোরণের সমস্যা ও সমাধান লেখো।
  14. জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো?
  15. প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো।
  16. গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারন কি?
  17. নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় লেখো। দুটি বায়ুদূষকের নাম ও গুরুত্ব লেখ।
  18. মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে?
  19. শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব লেখো।
  20. জীববৈচিত্রের দুটি অর্থনৈতিক সুবিধা লেখো।
  21. অভয়ারণ্য ও সংরক্ষিত অরণ্যের পার্থক্য কি?
  22. ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম লেখো।
  23. ভারতে বাঘ কুমীর ও গন্ডার সংরক্ষণের দুটি করে প্রচেষ্টার উল্লেখ করো।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

 

WhatsApp

তুমি কি ফ্রী তে PDF নিতে চাও ?

Powered by Webpresshub.net