জাতীয় নিরাপত্তা দিবস কবে পালন করা হয়?
জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় ৪ঠা মার্চ।
চিরাং-রিপু এলিফ্যান্ট রিজার্ভকে কী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং কে এটি ঘোষণা করেছে?
চিরাং-রিপু এলিফ্যান্ট রিজার্ভকে আসামের অষ্টম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে আসাম সরকার।
ভ্রমণ লেখিকা ডঃ মীনা প্রভুর বয়স কত ছিল যখন তিনি মারা যান?
ডঃ মীনা প্রভু মারা যান ৮৫ বছর বয়সে।
সম্প্রতি আমেরিকার অফিশিয়াল ভাষা হিসেবে কী ঘোষণা করা হয়েছে এবং কে এটি ঘোষণা করেছেন?
সম্প্রতি ইংরেজিকে আমেরিকার অফিশিয়াল ভাষা হিসেবে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
কেরালাকে পরাজিত করে কে তৃতীয়বার রঞ্জি ট্রফি জিতেছে?
কেরালাকে পরাজিত করে তৃতীয়বার রঞ্জি ট্রফি জিতেছে বিদর্ভ।
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক বিভাগে অস্কার কে জিতেছেন?
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক বিভাগে অস্কার জিতেছেন Sean Baker।
Bar Council of India -এর চেয়ারম্যান হিসেবে কে সপ্তমবার পুনঃনির্বাচিত হয়েছেন?
Bar Council of India -এর চেয়ারম্যান হিসেবে সপ্তমবার পুনঃনির্বাচিত হয়েছেন মনন কুমার মিশ্র।
AI-চালিত অনুসন্ধান এবং সহায়তা বাড়াতে কাদের মধ্যে পার্টনারশিপ হয়েছে?
AI-চালিত অনুসন্ধান এবং সহায়তা বাড়াতে Paytm এবং Perplexity -এর মধ্যে পার্টনারশিপ হয়েছে।
একটি Co-Branded Credit Card চালু করতে কাদের মধ্যে পার্টনারশিপ হয়েছে?
একটি Co-Branded Credit Card চালু করতে Chennai Super Kings এবং City Union Bank -এর মধ্যে পার্টনারশিপ হয়েছে।
৩০০টি ওয়ানডে ম্যাচ খেলা সপ্তম ভারতীয় ক্রিকেটার কে?
৩০০টি ওয়ানডে ম্যাচ খেলা সপ্তম ভারতীয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি।





