বিশ্ব থিয়েটার দিবস কবে পালন করা হয় এবং এবছরের থিম কি ছিল?
বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় ২৭শে মার্চ; এবছরের থিম ছিল “Theatre and a Culture of Peace”
Tata Motors কাকে তাদের প্যাসেঞ্জার এবং ইলেকট্রিক যানবাহন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?
Tata Motors বলিউড অভিনেতা ভিকি কৌশলকে তাদের প্যাসেঞ্জার এবং ইলেকট্রিক যানবাহন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে।
GSMA-এর নতুন চেয়ারম্যান কে নির্বাচিত হয়েছেন?
Bharti Airtel-এর ভাইস চেয়ারম্যান এবং MD গোপাল ভিট্টল GSMA-এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
ভারতের নতুন অর্থ সচিব কে নিযুক্ত হয়েছেন?
ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ।
কে ‘Popular Citizen Excellence Award’ এ সম্মানিত হয়েছেন এবং কোন ক্ষেত্রে?
সমাজসেবায় নিঃস্বার্থ অবদানের জন্য ‘Popular Citizen Excellence Award’-এ সম্মানিত হয়েছেন সংঘমিত্রা তাই গায়কোয়াড়।
REC Limited-এর CMD হিসেবে কে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন?
REC Limited-এর CMD হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন পারমিন্দর চোপড়া।
কোন শহরে FATF Private Sector Collaborative Forum 2025 আয়োজন করবে ভারত?
মুম্বাইয়ে FATF Private Sector Collaborative Forum 2025 আয়োজন করবে ভারত।
কোন রাজ্য সম্প্রতি মানব অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপন আইন, ১৯৯৪ গ্রহণ করেছে?
সম্প্রতি মানব অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপন আইন, ১৯৯৪ গ্রহণ করেছে তেলেঙ্গানা বিধানসভা।
“Leo: The Untold Story of Chennai Super Kings” বইটি কে লিখেছেন?
“Leo: The Untold Story of Chennai Super Kings” বইটি লিখেছেন পি.এস. রমন।
কোন শহরে ‘Nano Electronics Roadshow and Conference on Semiconductor Ecosystem in India’ আয়োজন করবে MeitY?
বেঙ্গালুরুতে ‘Nano Electronics Roadshow and Conference on Semiconductor Ecosystem in India’ আয়োজন করবে MeitY।





